পাপ করলে প্রায়শ্চিত্ত করতে হয়, তাই সাধারণ মানুষও শেষ পর্যন্ত পরকালের শাস্তি ও পুরস্কারের ওপরেই ভরসা করতে বাধ্য হয়, মানুষ যতই পাপ করে না কেন শেষমেষ ঈশ্বরের কাছে মাতা ঠেকাতেই হয়।
মন্দিরে পূজা করলে শত পাপ প্রায়শ্চিত্ত হয়।
যারা প্রেম ভালোবাসা করে, অন্য ধর্ম ধারণ করে বা ধারণ করা মনে ইচ্ছে জাগে তাদের জন্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন—
শ্রেয়ান্ স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ ।
স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ ।।
(গীতা ৩/৩৫)
স্বধর্ম কিঞ্চিদ্দোষবিশিষ্ট হইলেও উহা উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্মাপেক্ষা শ্রেষ্ঠ। স্বধর্মে নিধনও কল্যাণকর, কিন্তু পরধর্ম গ্রহণ করা বিপজ্জনক।
(গীতা ৩/৩৫)
গীতার ৩/৩৫ শ্লোকটি নিচে বিশ্লেষণ করে করে দিয়েছে,
নিজের (স্ব) ধর্ম পালন করা উচিত। গুণাদি কম হলেও নিজের ধর্ম শ্রেষ্ঠ। নিজের ধর্ম পালন কালে যদি মৃত্যুও ঘটে, তবে তা ধর্ম পালন কল্যাণকারক হয়। কিন্তু পরধর্ম যতই গুণসম্পন্ন হোক না কেন তা মহাভয়ংকর।
বিশ্বাস করে কোরানে ইসলাম ধর্মে একটা কথা বলেছেন—
যদি কোনো ব্যক্তি-গোষ্ঠী অন্য ধর্মের দেব-দেবীর প্রতি কটূক্তি করে কিছু বলা ভালো না; তবে তা ইসলামের উপর বর্তাবে না বরং তা তার ব্যক্তিগত বিষয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রতি এ ব্যাপারে কতই না সুন্দর নসিহত পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন- وَلاَ تَسُبُّواْ الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللّهِ فَيَسُبُّواْ اللّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ كَذَلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَى رَبِّهِم مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُم بِمَا كَانُواْ يَعْمَلُونَ ‘আল্লাহকে ছেড়ে তারা যাদের আরাধনা করে, তোমরা তাদেরকে মন্দ বলো না। তাহলে তারা ধৃষ্টতা দেখাতে গিয়ে অজ্ঞতাবশত আল্লাহকে গাল-মন্দ করবে। এমনিভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজ-কর্মকে সুশোভিত করে দিয়েছি। অতপর স্বীয় পালনকর্তার কাছে তাদের প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তাদের বলে দেবেন যা কিছু তারা করত।’ (সুরা আনআম : আয়াত ১০৮)
তাফসিরে জালালাইনে এ আয়াতের ব্যাখ্যা এভাবে করা হয়েছে-
আল্লাহ তাআলা বলেন- ‘আল্লাহকে ছেড়ে যাদেরকে (যেসব প্রতিমাসমূহকে) তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। তাহলে তারা অজ্ঞানতাবশত (আল্লাহ তাআলা সম্পর্কে তাদের অজ্ঞনতার কারণে) সীমালঙ্ঘন করে (অন্যায়ভাবে ও সীমাতিক্রম করে) আল্লাহকে গালি দেবে।
সনাতন ধর্মের ছেলেমেয়েদের জন্য লাভজিহাদ ও ধর্মান্তকরণ আলোচিত বিষয়টি নিয়ে আমার ছোট কথা—
দুধে একটু টক পড়লে নাকি দধি হয়ে যায়!
আপনি কি চান আপনার সন্তান ও বোন অন্য ধর্ম গ্রহণ করুক, বা কোনো অন্য ধর্মের ছেলের সাথে প্রেম ভালোবাসা করে পালিয়ে যাক, আপনার সন্তান ও বোনকে কেউ টক দিয়ে দধি তৈরি করার আগে আপনার সন্তান ও বোনকে পবিত্র বেদ, উপনিষৎ, গীতার বৈদিক ধর্মীয় শিক্ষা দিন। আর আমার সনাতন মা বোনদের বলছি বিভিন্ন ভন্ডগুরু বাবাজি ও ধর্মীয় অপপ্রচার বিভিন্ন রকমের বই এবং ফেসবুক পেইজ, গ্রুপ থেকে নিজেকে সাবধান এবং দূরে থাকুন এতে আপনার মঙ্গল।
শ্রী বাবলু মালাকার
(সনাতন ধর্মের প্রচারক)
সনাতন বিদ্যার্থী সংসদ।
0 Comments
ওঁ তৎ সৎ
নমস্কার