Bablu Malakar

पवित्र वेद धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते

বৈদিক সভ্যতা | বৈদিক সভ্যতার ৭৬ টি ছোট প্রশ্নোত্তর মালা প্রথম পর্ব


সনাতন ধর্মের কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান বিষয়ে প্রশ্নত্তোর গুলো আপনার জেনে রাখা দরকার।

বৈদিক সভ্যতা | বৈদিক সভ্যতার ৭৬ টি ছোট প্রশ্ন ।Vedic Civilization Question Answer in Bengali.


১) সকালে কয় গ্লাস জল পান করে যোগাসন করা ভাল?
উত্তরঃ— ২ গ্লাস জল।

২) "ধর্ম এব হতাে হন্তি ধর্মো রক্ষতি রক্ষিত " এটি কোথায় উল্লেখ আছে?
উত্তরঃ— মহাভারত বনপর্ব, ৩১২/১২৮।

৩) বেদে গােহত্যা নিষিদ্ধ বিষয়ক মন্ত্র লিখুন।
উত্তরঃ— যজুর্বেদ, ১৩/৪৯।

৪) নিশ্চল ও সুখাবহ উপবেশকে কি বলে?
উত্তরঃ— আসন।

৫) ভাগবত মতে অবতার কতজন?
উত্তরঃ— ২৪ জন।

৬) গীতায় চারটি বর্ণ বিভাগ কি অনুসারে করা হয়েছে?
উত্তরঃ— কর্ম।

৭) শ্রীকৃষ্ণ প্রাতঃকালে গায়ত্ৰীমন্ত্র জপ করতেন এটি কোথায় উল্লেখ আছে?
উত্তরঃ— শ্রীমদ্ভাগবত, ১০ম স্কন্ধ ৭০ তম অধ্যায়ে।

৮) "ওঁ নমঃ শিবায় " এটি কোথায় উল্লেখ আছে?
উত্তরঃ— শিবপুরাণে।

৯) বেদের রচিয়তা কে?
উত্তরঃ— ঈশ্বর।

১০) নিরুক্তের কান্ড কয়টি?
উত্তরঃ— ৩টি।

১১) ভাগবত অনুসারে শ্রীকৃষ্ণ কততম অবতার?
উত্তরঃ— ২০ তম।

১২) যজ্ঞের উদ্ভব কোথায় হতে?
উত্তরঃ— বেদ হত।   

১৩) কর্মের উদ্ভব কোথায় হতে?
উত্তরঃ—  গীতা হতে।

১৪) যিনি ব্রহ্মকে জানেন তাকে কী বলে?
উত্তরঃ— ব্রাহ্মণ।

১৫) মৃত্যু সংবাদ শুনলে কি বলতে হয়?
উত্তরঃ— ওঁ দিব্যান্ লােকান্ স গচ্ছতু।
 
১৬) মানবজাতির সংবিধান কোনটি?
উত্তরঃ—  বেদ।

১৭) পূর্ণ হতে পূর্ণ নিলে কি অবশিষ্ট থাকে?
উত্তরঃ— পূর্ণ।

১৮) শ্বাস-প্রশ্বাসের গতি নিয়ন্ত্রক কি বলে?
উত্তরঃ— প্রাণায়াম।

১৯) পৃথিবী কিভাবে চলবে তার একটি নির্দেশিকা দিয়েছেন ঈশ্বর; সেটি কোনটি?
উত্তরঃ— বেদ।

২০) বর্তমানে প্রায় কয়টি কল্পসূত্র পাওয়া যায়?
উত্তরঃ— ৫০ টি।

২১) ষড়বেদাঙ্গের সর্বশেষ অংশকে কি বলে?
উত্তরঃ— জ্যোতিষ।

২২) বেদের মহা মৃত্যুঞ্জয় মন্ত্র রেফারেন্স সহ লিখুন।
উত্তরঃ—  ওঁ ত্র্যম্বকম্ য়জামহে সুগন্ধিম্ পুষ্টি বর্ধনম্ উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ (ম অমৃতাৎ ওঁ। (ঋগ্বেদ, ৭/৫৯/১২)

২৩) শ্রীকৃষ্ণ কে?
উত্তরঃ— যােগেশ্বর ভগবান।

২৪) শ্রীকৃষ্ণের গুরুর নাম কি ছিল?
উত্তরঃ— সন্দীপনী মুনি।

২৫) কলিযুগে বেদের গুরুত্ব কতটুকু আপনার মতামত দিন?
উত্তরঃ— বেদ সকল যুগ ও কালের জন্য প্রযােজ্য।

২৬) উপাসনার মধ্যে কী শ্রেষ্ঠ?
উত্তরঃ— ব্রহ্মগায়ীত্র মন্ত্র।

২৭) পৃথিবীর প্রাচীনতম জ্যামিতির নিদর্শন হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে বেদের কোন সূত্রকে?
উত্তরঃ— শুল্কসূত্র।

২৮) দিনাজপুর কান্তজীউ মন্দির কোন বিগ্রহ পূজিত?
উত্তরঃ— শ্রীকৃষ্ণ ও রুক্মিণী বিগ্রহ পূজিত।

২৯) সমস্ত শাস্ত্রের মূল কি?
উত্তরঃ— বেদ।

৩০) "প্রকৃতির তিনটি গুণ, রজ এবং তম। পরমেশ্বর এক হলেও এই তিনটি গুণের প্রভাবে বিশ্বের সৃষ্টি -স্থিতি-লয়ের জন্যে ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর রূপ ধারণ করেন।"কোন গ্রন্থে উল্লেখ আছে রেফারেন্স সহ লিখুন।
উত্তরঃ— (ঋগ্বেদ, ০১/১৬৪/৪৬)।

৩১) একজন মানুষের পরিবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করণীয় সকল কর্তব্য বেদের কোথায় আছে?
উত্তরঃ—  গৃহ্যসূত্র।

৩২) বিভিন্ন ধর্মীয় বিধি ব্যবস্থা উল্লেখ আছে কোথায়?
উত্তরঃ— ধর্মসূত্র।

৩৩) গীতার কোন অধ্যায়ের কত নং শ্লোকে শ্রীকৃষ্ণ মৃত্যুকালে ওঁ জপ করতে বলেছেন?
উত্তরঃ— গীতা, ৮ অধ্যায়ের ১৩ শ্লোক।

৩৪) ঋগ্বেদের সূত্রের সংখ্যা কত?  
উত্তরঃ— ১০২৮ টি সূক্ত ১০৫৫২ টি ঋক্ আছে।

৩৫) সকল কাজ শুরুর পূর্বে কী বলতে হয়?
উত্তরঃ— ওঁ তৎ সৎ।

৩৬) কতজন বেদব্যাস বেদমন্ত্র সংগ্রহ করেন?
উত্তরঃ— ২৮ জন।

৩৭) অনুগীতা মহাভারতের কোন অংশকে বলা হয়? রেফারেন্স সহ লিখুন।
উত্তরঃ— মহাভারত এর অশ্বমেধ পর্ব, ষােড়শ অধ্যায়ে উল্লিখিত (১৬/১৩)।

৩৮) সর্ববেদের বীজরুপী ব্রহ্মনাম কী?
উত্তরঃ— ওঁ।

৩৯) যারা ব্রহ্মকে জানেন,তারা কী লাভ করেন?
উত্তরঃ— মােক্ষলাভ।

৪০) "আগম" কোনটির প্রাচীন নাম?
উত্তরঃ— বেদ।

৪১) ঋষি বাদরায়ণ রচিত ব্রহ্মসূত্র কোন প্রস্থান?
উত্তরঃ—  ন্যায় প্রস্থান।

৪২) গীতা অনুসারে ঈশ্বর কোথায় অবস্থান করেন?
উত্তরঃ—  প্রতিটা জীবের হৃদয়ে নির্বিকার সাক্ষীর মতােই পরমাত্মারূপে বিরাজ করছেন। (গীতা ১৫ অধ্যায়ের ১৫ শ্লোকে আছে।

৪৩) মানবদেহে কয়টি দরজা আছে?
উত্তরঃ— ১০টি দরজা আছে।

৪৪) অথর্ববেদের সাথে কোন শিক্ষাগ্রন্থ যুক্ত আছে?
উত্তরঃ— মান্ডুকী শিক্ষা।

৪৫) শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে তিরােধান (অবতার লীলা সম্বরণ) পর্যন্ত সকল কথা আছে কোথায়?
উত্তরঃ— হরিবংশ পুরাণ।

৪৬) গীতায় "ও তৎ সৎ" নিয়ে কোন অধ্যায়ে কত নং শ্লোকে উল্লেখ আছে?
উত্তরঃ— গীতা ১৭ অধ্যায় ২৩ শ্লোকে।

৪৭) কনিষ্ঠ আঙ্গুলকে বুড়া আঙ্গুল দ্বারা স্পর্শ করলে কী মুদ্রা হয়?
উত্তরঃ— জ্ঞান মুদ্রা হয়।

৪৮) 'বেদে যা কর্তব্য বলে বলা আছে একমাত্র তাই ধর্ম, এর বিপরীত যা অর্থাৎ বেদে যা নিষিদ্ধ তা সকলই অধর্ম। বেদ সাক্ষাৎ নারায়ণের নিঃশ্বাস থেকে স্বয়ং উদ্ভূত হয়েছে, তাই বেদ সাক্ষাৎ নারায়ণ এবং স্বয়ম্ভু।"এটি কোন গ্রন্থে উল্লেখ আছে রেফারেন্স সহ লিখুন?
উত্তরঃ— শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ, প্রথম অধ্যায়।

৪৯) বেদ,স্মৃতিশাস্ত্র ও পুরাণের মধ্যে বিরােধ দেখা দিলে কোনটির প্রাধান্য আগে?
উত্তরঃ— বেদ।

৫০) এ জগত সংসারের প্রবর্তক কে?
উত্তরঃ— ব্রহ্ম।

৫১) সনাতন অর্থ কি?
উত্তরঃ— স= সত্যকে গ্রহন করা।
না = নিষেধ কর্ম; যেমন দুদ্ক্ম, হিংসা, কাম ক্রোধ, রাগ ও আততায়ী মূলক কাজ।
ত = ত্যাগ কর;
ন = নতুন কে গ্রহন কর।

৫২) হিন্দু শব্দের অর্থ কি ?
উত্তরঃ— হি = হিংসা, কাম ক্রোধ, লােভ;
ন = নিন্দা,
দু = দুর করা।

মহাভারত থেকে (যক্ষ ও যুধিষ্ঠির এর প্রশ্নোত্তর পর্ব)

৫৩) কিভাবে ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে ?
উত্তরঃ— বেদ পাঠের মাধ্যমে।

৫৪) কিভাবে ব্যক্তি মহৎ হতে পারে ?
উত্তরঃ— সাধু সুলভ ব্রহ্মচর্য অবলম্বন করে।

৫৫) কিভাবে ব্যক্তি দ্বিতীয় হতে পারে ?
উত্তরঃ—  সাহস অবলম্বন করে।

৫৬) কিভাবে ব্যক্তি বুদ্ধিমান হতে পারে ?
উত্তরঃ— গুরুজনদের সেবা করে।

                            দ্রষ্টব্য : (মহা ৪৭-৪৮)

৫৭) ব্রাহ্মণদের দেবত্ব প্রতিষ্ঠা হয় কিসে?
উত্তরঃ— বেদ অধ্যয়ন করে।

৫৮) ব্রাহ্মনদের গুন কি?
উত্তরঃ— ব্রহ্মচর্য।

৫৯) ব্রাহ্মণদের দোষ কি?
উত্তরঃ— নিন্দা করা।

৬০) ব্রাহ্মনদের মানুষ সুলভ বৈশিষ্ট্য কি?
উত্তরঃ— নশ্বরতা।

                          দ্রষ্টব্য : (মহা ৪৯-৫০)

৬১) কে পৃথিবীর চেয়ে ভারী?
উত্তরঃ— মা।

৬২) কে স্বর্গের চেয়ে উচু?
উত্তরঃ— পিতা।

৬৩) বায়ুর চেয়ে দ্রুতগামী কে ?
উত্তরঃ— মন।

                         দ্রষ্টব্য : ( মহা ৫৯-৬০)

৬৪) ঘাসের চেয়ে সংখ্যায় বেশি কি?
উত্তরঃ— দুশ্চিন্তা

৬৫) ধর্মের সর্বোচ্চ আশ্রয় কি?
উত্তরঃ— ঔদার্য এবং সত্য।

৬৬) খ্যাতির আশ্রয় কি ?
উত্তরঃ— উপহার

                         দ্রষ্টব্য : ( মহা ৬৯-৭০)

৬৭) সকল প্রশংসনীয় বস্তুর মধ্যে শ্রেষ্ঠ কোনটি?
উত্তরঃ— দক্ষতা।

৬৮) সকল ধনের মধ্যে শ্রেষ্ঠ কোনটি?
উত্তরঃ— বিদ্যা।

৬৯) সকল সুখের শ্রেষ্ঠ সুখ কোনটি?
উত্তরঃ— সন্তুষ্টি।

৭০) সকল প্রাপ্তির শ্রেষ্ঠ প্রাপ্তি কোনটি?
উত্তরঃ— সুস্বাস্থ্য।

৭১) পৃথিবীতে পরম ধর্ম কি?
উত্তরঃ— আঘাত না করা।

                         দ্রষ্টব্য : ( মহা ৭৩-৭৪)

৭২) কোন গুনটি সর্বদায় ফল দেয় ?
উত্তরঃ— তিন বেদে উক্ত ক্রিয়া কর্ম ।

৭৩) কাকে নিয়ন্ত্রন করলে অনুশােচনা করতে হয় না?
উত্তরঃ— মনকে।

৭৪) কার সঙ্গ পরিত্যাগ করতে হয় না?
উত্তরঃ— ভাললােকের।

                         দ্রষ্টব্য : ( মহা ৭৫-৭৬)

৭৫) কোন শত্রু অপারেজেয় ?
উত্তরঃ— রাগ।

৭৬) কি মানুষের মধ্যে দুরারােগ্য রোগের জন্ম দেয়?
উত্তরঃ— কামুকতা।

শ্রী বাবলু মালাকার
(সনাতন ধর্মের প্রচারক, বাংলাদেশ)।

Post a Comment

0 Comments