শিবলিঙ্গ অর্থ কি?
উত্তরঃ- শিব = মঙ্গলময় এবং লিঙ্গ = প্রতীক। এই কারণে শিব লিঙ্গ" শব্দটির অর্থ হলো, সর্ব মঙ্গলময় বিশ্ব বিধাতার প্রতীক।
লিঙ্গ অর্থ = লিন
অঙ্গা অর্থ = আত্মা
আত্মা দ্বারা যুক্ত একটি শব্দ যাতে আত্মা ও পরমাত্মার সার বিদ্যমান। শিব শব্দের অপর একটি অর্থ হলো,যাঁর মধ্যে প্রলয়ের পর বিশ্ব নিদ্রিত থাকে এবং লিঙ্গ শব্দটির অর্থ ও ঐ একই যেখানে,বিশ্ব ধ্বংসের পর অর্থাৎ মহা প্রলয়ের পর সকল সৃষ্ট বস্তু বিলীন হয়ে যায় বা মিশে যায়। যেহেতু হিন্দু ধর্ম মতে,জগতের সৃষ্টি,রক্ষা ও ধ্বংস একই ঈশ্বর দ্বারা সম্পাদিত হয়,সেই হেতু, শিব লিঙ্গ স্বয়ং পরম ঈশ্বরের প্রতীক রুপে পরিগনিত হয়।
শিবলিঙ্গ সংস্কৃত— लिङ्गं,
লিঙ্গ; অর্থাৎ প্রতীক। লিঙ্গ সংস্কৃত ভাষা এটার অর্থ কখনই সেক্স পার্ট হয় না। হিন্দু মন্দিরগুলিতে সাধারণত শিবলিঙ্গ বা শিবের পূজা হয়। শিবলিঙ্গকে অনেক সময় যোনি চিহ্ন সহ তৈরি করা হয়। যোনী শব্দের অর্থ হল মহাশক্তির প্রতীক। শিব লিঙ্গ সাধারণ তত্ত্ব অনুযায়ী,শিবলিঙ্গ শিবের আদি-অন্তহীন সত্ত্বার প্রতীক এক আদি ও অন্তহীন স্তম্ভের রূপবিশেষ।
কেউ কেউ মনে করেন, লিঙ্গপূজা ভারতীয় আদিবাসী ধর্মগুলি থেকে হিন্দুধর্মে গৃহীত হয়েছে। অথর্ববেদে একটি স্তম্ভের স্তব করা হয়েছে। লিঙ্গপুরাণে এই স্তোত্রটি ব্যাখ্যা করতে গিয়ে একটি কাহিনীর অবতারণা করা হয়। এই কাহিনীতে উক্ত স্তম্ভটিকে শুধু মহানই বলা হয়নি বরং মহাদেব শিবের সর্বোচ্চ সত্ত্বা বলে উল্লেখ করা হয়েছে।
অনেক রাম ছাগল আছে, যারা না বুঝে শিব নিয়ে আজে বাজে কমেন্ট করেন লিঙ্গ মানেই এরা সেক্স পার্ট মনে করেন তাদের কে বলছি, ঐ যে কথায় আছে না চোরে সব সময় চোরের নজরেই দেখে এরাই হলো সেই রকম।
শিব লিংঙ্গ নিয়ে খারাপ প্রশ্ন?
শিব গাঁজা ও মদ খায় এই নিয়ে প্রশ্ন?
এইগুলো আপনার নিজেদের ভ্রান্ত ধারণা।
শিব সম্পর্কে শাস্ত্র না জেনে যারা আজে বাজে কথা বলে ট্রল করেন তাদেরকে বলছি—
ব্যকারণে— লিঙ্গ মানে প্রতীক বা চিহ্ন বুঝিয়েছে।
এখন আসি লিঙ্গ সম্পর্কে জেনেনি—
১) পুঃলিঙ্গ— মানেই পুরুষের বুঝায়।
২) স্ত্রী লিঙ্গ— মানেই মহিলাদের বুঝায়।
৩) ক্লীব লিঙ্গ— মানেই ইট পাথর জড়বস্তুদের বুঝায়।
৪) উভয় লিঙ্গ— মানেই নারী পুরুষ উভয়কে বুঝায় কোন সমষ্টি গত জাতিকে ছোট শিশুদের বুঝায়।
লিঙ্গ নিয়ে যার খারাপ চিন্তা তাকে বলছি, পুঃলিঙ্গের লিঙ্গকে কলা বুঝেন আর স্ত্রী লিঙ্গের লিঙ্গকে গত্র বুঝেন।
আরে শুনেন ইট পাথর জড়বস্তুদের ক্লীব লিঙ্গের কি লিঙ্গ নেই নাকি?
এই প্রশ্নের উত্তর তারা জবাব দিতে পারবেন?
শিব মানে— মঙ্গলময়
লিঙ্গ মানে— প্রতীক
এর মানে হলো মহা শক্তির মঙ্গলময় প্রতীক।
এই নিয়ে বুঝতে যাদের কষ্ট হয় তাদের মাথা নষ্ট বলে ধরে নিবেন।
শিব গাঁজা খায়, মদ খায়, ভাঙ খায় ভালো কথা তাই এই জন্য শিব ভক্তরা গাঁজাখোর সেজেছেন আছেন কিন্তুু শিব তো বিষ ও খেয়ে ছিলেন তো শিব ভক্তরা কেন বিষ খায় না।
শিব কখনোই মদ, গাঁজা, ভাঙ সেবন করেন নাই। বৈরাগী মহারুদ্র শিব শংকর তিনি সর্বদা "ওঁ" ধ্যানে মগ্ন থাকেন।
পবিত্র ধর্মগ্রন্থ বেদ থেকে সরে গিয়ে পুরাণের রুপকথার গল্পে আশ্রয় নেওয়াতেই শিব ভক্ত হিন্দুদের এই অবস্থা।
পবিত্র বেদে (যজুর্বেদ ১৬/৪১) বলা হয়েছে,
শিব হচ্ছে এক ও অদ্বিতীয় ঈশ্বরের একটি গুণবাচক নাম যার অর্থ মঙ্গলময় পরমাত্মা।
"নমঃ শঙ্করায়", "নমঃ শিবায়" অর্থ্যাৎ, যেই পরমাত্মা কল্যাণের কারণ তাকে নমস্কার, যেই পরমাত্মা মঙ্গলের কারণ তাকে নমস্কার।
ওঁ শান্তি! ওঁ শান্তি! ওঁ শান্তি!
জয় শ্রীরাম
হর হর মহাদেব
(শ্রী বাবলু মালাকার)
0 Comments
ওঁ তৎ সৎ
নমস্কার