গীতায় যে হৃদয়বত্তা ও ভাষার মাধুর্য ফুটে উঠেছে, তা অপূর্ব ও অনবদ্য। শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে উপদেশ দিচ্ছেন, যিনি প্রবল কর্মব্যস্ততার মধ্যে নিজেকে একান্তভাবে শান্ত রাখেন এবং যিনি গভীর শান্তির মধ্যে কর্মপ্রবণতা দেখান তিনিই শ্রেষ্ঠ যোগী ও জ্ঞানী। যুদ্ধক্ষেত্রের অস্ত্রশস্ত্র এই মহাপুরুষ ভ্রূক্ষেপ করেন না। সংগ্রামের মধ্যে তিনি ধীর-স্থিরভাবে জীবন ও মৃত্যুর সমস্যাসমূহ আলোচনা করেন। প্রত্যেক অবতারই তাঁর উপদেশের জীবন্ত উদাহরণ।
গীতা জিনিসটিতে আছে কি?
উপনিষদ্ আলোচনা করলে দেখা যায়, এর মধ্যে অনেক অপ্রাসঙ্গিক কথা চলতে চলতে হঠাৎ এক মহাসত্যের অবতারণা।
গীতার বিষয় অনুক্রমণিকা,
অর্জুনবিষাদযোগ
১ম অধ্যায়ঃ
১-১১ শ্লোকে, কুরুক্ষেত্রে সেনাপতিদের উপস্থিতি এবং
তাঁদের অবস্থান বর্ণনা।
১২-১৯ শ্লোকে, সৈন্য সমাবেশে বিভিন্ন রণবাদ্যসহ শঙ্খধ্বণির ভাবগম্ভীরতা।
২০-২৭ শ্লোকে, অর্জুনের সৈন্যদল পর্যবেক্ষণ।
২৮-৪৬ শ্লোকে, যুদ্ধে স্বজন হত্যার আশঙ্কায় অর্জুনের
কাপুরুষতা ও শোকবিহ্বলতা।
সাংখ্যযোগ
২য় অধ্যায়ঃ
১-১০ শ্লোকে, অর্জুনের পরিবর্ধমান বিষাদাবস্থা।
১১-৩০ শ্লোকে, সাংখ্যযোগ (আত্মতত্ত্ব) বর্ণনা।
৩১-৩৮ শ্লোকে, ক্ষাত্রধর্ম পালনে যুদ্ধের প্রয়োজনীয়তা, দেহতত্ত্বের প্রাসঙ্গিকতা।
৩৯-৫৩ শ্লোকে, কর্মযোগ বর্ণনা।
৫৪-৭২ শ্লোকে, স্থিতপ্রজ্ঞের লক্ষণ ও তার মহিমা।
কর্মযোগ
৩য় অধ্যায়ঃ
১-৮ শ্লোকে, জ্ঞান ও কর্মযোগের মধ্যে শ্রেষ্ঠত্ব নিরূপণ।
৯-১৬ শ্লোকে, যজ্ঞাদি কর্মের প্রয়োজনীয়তা।
১৭-২৪ শ্লোকে, জ্ঞানীর ও ভগবানেরও লোককল্যাণে কর্ম।
২৫-৩০ শ্লোকে, অজ্ঞানী ও জ্ঞানীর লক্ষণ; রাগ-দ্বেষবর্জিত
কর্মের প্রেরণা।
৩১-৪৩ শ্লোকে, কামনিরোধ প্রসঙ্গ।
জ্ঞানযোগ
৪র্থ অধ্যায়
১-১৮ শ্লোকে, সগুণ ভগবান ও কর্মযোগ।
১৯-২৩ শ্লোকে, যোগিপুরুষ ও তাঁর মহিমা।
২৪-৩২ শ্লোকে, বিভিন্ন যোগের বর্ণনা।
৩৩-৪২ শ্লোকে, জ্ঞানের মহিমা।
সন্ন্যাসযোগ
৫ম অধ্যায়ঃ
১-৬ শ্লোকে, সাংখ্যযোগ ও কর্মযোগ নির্ণয়।
৭-১২ শ্লোকে, সাংখ্যযোগী ও কর্মযোগীর লক্ষণ ও মাহাত্ম্য।
১৩-২৬ শ্লোকে, জ্ঞানযোগের তাৎপর্য।
২৭-২৯ শ্লোকে, ভক্তিসহ ধ্যানযোগ।
ধ্যানযোগ
৬ষ্ঠ অধ্যায়ঃ
১-৪ শ্লোকে, কর্মযোগ ও যোগারূঢ় ব্যক্তির লক্ষণ।
৫-১০ শ্লোকে, আত্মোপলব্ধি ও ভগবদ্প্রাপ্ত ব্যক্তির লক্ষণ।
১১-৩২ শ্লোকে, জ্ঞানযোগের বিস্তৃত বর্ণনা।
৩৩-৩৬ শ্লোকে, মনোনিগ্রহের বর্ণনা।
৩৭-৪৭ শ্লোকে, যোগভ্রষ্ট ব্যক্তির গতি ও ধ্যানযোগীর মহিমা।
জ্ঞানবিজ্ঞানযোগ
৭ম অধ্যায়ঃ
১-৭ শ্লোকে, বিজ্ঞানসহ জ্ঞানের বর্ণনা।
৮-১২ শ্লোকে, ভগবানের সর্ববস্তুতে ব্যাপ্তি ও তাঁর স্বরূপের বর্ণনা।
১৩-১৯ শ্লোকে, আসুরিক ব্যক্তির নিন্দা ও ভগবদ্ভক্তদের প্রশংসা।
২০-২৩ শ্লোকে, দেবতাদের উপাসনা-বৈচিত্র্য।
২৪-৩০ শ্লোকে, ভগবদ্বিমুখ ব্যক্তির নিন্দা এবং ভগবদভিমুখী।
অক্ষরব্রহ্মযোগ
৮ম অধ্যায়ঃ
১-৭ শ্লোকে, ব্রহ্ম, অধ্যাত্ম এবং কর্মাদি বিষয়ে অর্জুনের প্রশ্নের উত্তর।
৮-১২ শ্লোকে, ভক্তিযোগের বিশ্লেষণ।
১৩-২৮ শ্লোকে, শুক্লমার্গ ও কৃষ্ণমার্গের বর্ণনা।
রাজবিদ্যারাজগুহ্যযোগ
৯ম অধ্যায়ঃ
১-১০ শ্লোকে, ঐশীশক্তিসহ জ্ঞান এবং জগতের উৎপত্তির বর্ণনা।
১১-১৫ ভগবানের নিন্দাকারীদের নিন্দা; ভগবদ্ভক্তদের ভজনে প্রকারভেদ।
১৬-১৯ সর্বাত্মরূপে ভগবানের স্বরূপ বর্ণনা।
২০-২৫ সকাম ও নিষ্কাম উপাসনার ফল ।
২৬-৩৪ নিষ্কাম ভগবভক্তির মহিমা।
বিভূতিযোগ
১০ম অধ্যায়ঃ
১-৭ শ্লোকে, ভগবানের বিভূতি ও যোগশক্তির বিকাশ।
৮-১১ শ্লোকে, ঐশীশক্তিসহ ফল ও ভক্তিযোগের বর্ণনা। ১২-১৮ শ্লোকে, অর্জুনের ভগবস্তুতি এবং তাঁর বিভূতি ও যোগশক্তি জানার আকুতি ।
১৯-৪২ শ্লোকে, ভগবানের বিভূতি ও যোগশক্তির তাৎপর্য।
বিশ্বরূপদর্শনযোগ
১১শ অধ্যায়ঃ
১-৪ শ্লোকে, অর্জুনের বিশ্বরূপ দর্শনের প্রার্থনা।
৫-১৪ শ্লোকে, ধৃতরাষ্টকে সঞ্জয়ের ভগবানের বিশ্বরূপ বর্ণনা। ১৫-৩১ অর্জুনের বিশ্বরূপ দর্শন ও তাঁর স্তুতি।
৩২-৩৪ ভগবানের প্রভাব বর্ণনা ও অর্জুনকে স্বধর্ম পালনে উৎসাহ দান।
৩৫-৪৬ ভীত অর্জুনের ভগবানের স্তুতি ও তাঁর চতুর্ভুজরূপ দর্শনের প্রার্থনা।
৪৭-৫০ ভগবানের প্রাকৃতরূপ দর্শন।
৫১-৫৫ বিশ্বরূপ দর্শনের দুর্লভতা ও অনন্যা ভক্তির বর্ণনা।
ভক্তিযোগ
১২শ অধ্যায়ঃ
১-১২ শ্লোকে, সাকার ও নিরাকার উপাসনা; ভগবদ্ভ্রাপ্তির উপায় ।
১৩-২০ শ্লোকে, ভগবপ্রাপ্ত ভক্তদের লক্ষণ।
ক্ষেত্ৰক্ষেত্রজ্ঞবিভাগযোগ
১৩শ অধ্যায়ঃ
১-৩ শ্লোকে, ক্ষেত্র বা আত্মার বর্ণনা।
৪-৬ শ্লোকে, ক্ষেত্র বা প্রকৃতির বর্ণনা।
৭-১৭ শ্লোকে, প্রকৃত জ্ঞানীর লক্ষণ ও ব্রহ্মের স্বরূপ।
১৮-২৫ শ্লোকে, আত্মজ্ঞানের নানা পথ।
২৬-৩০ শ্লোকে, সমদর্শিতার লক্ষণ ও উপায়।
৩১-৩৪ শ্লোকে, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের উপলব্ধি।
গুণত্রয়বিভাগযোগ
১৪শ অধ্যায়ঃ
১-৪ শ্লোকে, জ্ঞানের মহিমা এবং পুরুষ-প্রকৃতি সংযোগে জগতের উৎপত্তি।
৫-১৮ শ্লোকে, সত্ত্ব, রজঃ ও তমোগুণের বর্ণনা।
১৯-২০ শ্লোকে, ত্রিগুণাতীত অবস্থা লাভের উপায়।
২১-২৭ শ্লোকে, গুণাতীত ব্যক্তির লক্ষণ।
পুরুষোত্তমযোগ
১৫শ অধ্যায়ঃ
১-৬ শ্লোকে, সংসারবৃক্ষ বর্ণনা ও ভগবদ্প্রাপ্তির উপায়।
৭-১১ শ্লোকে, জীবাত্মার বর্ণনা।
১২-১৫ শ্লোকে, ঐশীশক্তিসহ ভগবানের স্বরূপ বর্ণনা।
১৬-২০ শ্লোকে, ক্ষর, অক্ষর ও পুরুষোত্তমের বর্ণনা।
দৈবাসুরসম্পদ্-বিভাগযোগ
১৬শ অধ্যায়ঃ
১-৫ শ্লোকে, ফলসহ দৈবী ও আসুরী সম্পদের বর্ণনা।
৬-২০ শ্লোকে, আসুরী সম্পদসম্পন্ন ব্যক্তি ও তার লক্ষণ।
২১-২৪ শ্লোকে, শাস্ত্রবহির্ভূত আচরণ ত্যাগ এবং শাস্ত্রসম্মত আচরণের প্রেরণা।
শ্রদ্ধাত্রয়বিভাগযোগ
১৭শ অধ্যায়ঃ
১-৬ শ্লোকে, ত্রিবিধ শ্রদ্ধা ও শাস্ত্রবিরুদ্ধ ঘোর তপস্যাকারীদের বর্ণনা।
৭-২২ শ্লোকে, গুণানুসারে আহার, যজ্ঞ, তপস্যা এবং দানের রকমভেদ ও ফল।
২৩-২৮ শ্লোকে, ওঁ তৎ সৎ প্রয়োগের তাৎপর্য।
মোক্ষযোগ
১৮শ অধ্যায়ঃ
১-১২ শ্লোকে, ত্যাগের বর্ণনা।
১৩-১৮ শ্লোকে, কর্মসম্পাদনে সাংখ্য-বেদান্ত সিদ্ধান্ত।
১৯-৪০ শ্লোকে, সত্ত্ব, রজঃ, তমঃ—ত্রিবিধ গুণানুসারে জ্ঞান, কর্ম, কর্তা, বুদ্ধি, ধৃতি এবং সুখের বিভাগ।
৪১-৪৮ বর্ণধর্মের বর্ণনা।
৪৯-৫৫ শ্লোকে, জ্ঞাননিষ্ঠার তাৎপর্য।
৫৬-৬৬ শ্লোকে, ভক্তিসহ কর্মযোগ বর্ণনা।
৬৭-৭৮ শ্লোকে, গীতার সার।
(শ্রী বাবলু মালাকার)
0 Comments
ওঁ তৎ সৎ
নমস্কার