" নায়মাত্মা বলহীনের লভ্যঃ"।
গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন—
"ক্ষুদ্রং হৃদয়দৌর্বল্যং ত্যক্ত্বোত্তিষ্ঠ পরন্তপ"।।
এখানেই এই শক্তি কেবল শরীরের নয়, মানসিক শক্তি, অর্থের শক্তি, বিদ্যার শক্তি, জনশক্তি-পৃথিবীর সর্ব বস্তু, এমন কি জড়ের অন্তরালে যে মহাশক্তি সুপ্ত হয়ে আছে। সেই আদিশক্তি, সেই মূলশক্তি। মানুষের মনে যদি দুঃখীর ক্ষুধার দুঃখ দূর করার ইচ্চা হয়, অর্থশক্তি না থাকলে তা পারে না। যদি প্রবলের অত্যাচার থেকে দূর্বলকে বাঁচাতে হয় তবে শারীরিক শক্তি না থাকলে তা সম্ভব হয় না। যদি কঠোর সাধনার শক্তি না থাকে তবে আত্মজ্ঞান লাভ হয় না। কাজেই জীবনকে সার্থক করে তুলতে হলে সর্বপ্রকার শক্তি অর্জন মানুষকে অবশ্যই করতে হবে।
পবিত্র বেদে আছে,
শক্তি বৃদ্ধি
তীক্ষ্ণীয়াংসঃ পরশোরগ্নেস্তীক্ষ্ণ তরা উত।
ইন্দ্রস্য বজ্রাত্তীক্ষ্ণীয়াংসো যেষামস্মি পুরোহিতঃ।।
(অথর্ববেদ, ৩/১৯/৪)
অনুবাদঃ— আমি যাঁহাদের অগ্রণী বা পুরোহিত হইয়াছি তাঁহাদের অস্ত্র শস্ত্র কুঠার হইতেও অধিক, অগ্নি হইতেও অধিক এবং পরমাত্মার বৈদ্যুতিক শক্তি হইতে অধিক তীক্ষ্ণ হউক।
পবিত্র বেদে আছে,
দৃষ্টি শক্তি
চক্ষুঃ শ্রোত্রং যশো অস্মাসু ধেহ্যন্নম্।
রেতো লোহিত মুদরম্।।
(অথর্ববেদ, ১১/৭/২৬)
অনুবাদঃ— হে পরমাত্মন্! আমাদের মধ্যে দৃষ্টিশক্তি, যশ, অন্ন, বীর্য্য, রক্ত ও পাচন শক্তির বৃদ্ধি কর।
পবিত্র বেদে আছে,
বীর্য্যবান প্রার্থনা শক্তি
ওঁ তেজোহসি তেজো ময়ি ধেহি।
ওঁ বীর্যমসি বীর্যং ময়ি ধেহি।
ওঁ বলমসি বলং ময়ি ধেহি।
ওঁ ওজোহসি ওজো ময়ি ধেহি।
ওঁ মন্যুরসি মন্যুং ময়ি ধেহি।
ওঁ সহোহসি সহো ময়ি ধেহি।
(যজুর্বেদ, ১৯/৯)
অনুবাদঃ— হে ভগবান, তুমি তেজঃস্বরুপ, অামাকে তেজ দান কর। তুমি বীর্য্য স্বরুপ, অামাকে বীর্যবান কর। তুমি শক্তির বা বলের মূর্ত্ত বিগ্রহস্বরুপ, অামাকে বল বা শক্তি দান কর। তুমি অফুরন্ত ওজঃ স্বরুপ (জীবনীশক্তি) অামাকে ওজস্বী কর, তুমি অন্যায়ের দণ্ডদাতা ক্রোধস্বরুপ, অামাকে অন্যায়ের প্রতিরোধ শক্তি দান কর। তুমি সহ্যশক্তির ঘনীভুত মূর্তিস্বরুপ, অামাকে সহিষ্ণুতা দান কর।
পবিত্র বেদে আছে,
শারীরিক বল
বাঙ্ম আসন্নসোঃ প্রণশ্চক্ষুরক্ষ্নোঃ শ্রোত্রং কর্ণয়োঃ।
অপলিতাঃ কেশা অশোনা দম্ভা বহু বাহ্বোর্বলম্।।
ঊর্ব্বোরোজো জঙ্ঘয়োর্জবঃ পাদয়োঃ।
প্রতিষ্ঠা অরিষ্টানি মে সর্ব্বাত্মা নিভৃষ্টঃ।
তনুস্তন্বা মে সহে দতঃ সর্বমায়ু রশীয়।
স্যোনং মে সীদ পুরুঃ পৃণস্ব পবমানঃ স্বর্গে।।
(অথর্ববেদ, ১৯/৬০/১-২, ১৯/৬০/২,)
অনুবাদঃ— আমার বাকশক্তি প্রবল থাকুক, নাসিকায় প্রাণশক্তি, চক্ষুতে দৃষ্টিশক্তি অটুট থাকুক। আমার কেশ যেন পলিত না হয়, দন্ত যেন মলিন না হয়, বাহুতে বল, উরুতে ওজঃ শক্তি, জংঘায় বেগ, পদে দৃঢ়তা থাকুক। আমার সব অবয়ব হৃষ্ট পুষ্ট হউক, আত্মা উৎসাহ পূর্ণ হউক। শরীর উৎকৃষ্ট অবস্থায় থাকুক। আমি প্রবল শত্রুর অত্যাচারে যেন আভিভূত না হই। আমি পূর্ণ দীর্ঘ আয়ু যেন লাভ করি, সুখ লাভ যেন হয়, পূর্ণতা যেন প্রাপ্ত হই। আমি পবিত্র হইয়া যেন আনন্দ ভোগ করি।
ওঁ শান্তি! ওঁ শান্তি! ওঁ শান্তি!
(শ্রী বাবলু মালাকার)
0 Comments
ওঁ তৎ সৎ
নমস্কার