Bablu Malakar

पवित्र वेद धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते

শক্তির উপাসনা কি?


                          পবিত্র বেদে শক্তিবাদ

সনাতন ধর্ম মতে শাক্তধর্ম মানে শক্তিবাদ এবং বৈদিক যুগে শক্তিপূজা প্রচলিত ছিল। ঋগ্বেদের দেবীসূক্ত ও রাত্রিসূক্ত এবং সামবেদের রাত্রিসূক্ত হইতে স্পষ্ট প্রমাণিত হয় যে, বৈদিক যুগে শক্তিবাদ বর্ধিত হইয়াছিল। অষ্টমন্ত্রাত্মক দেবীসূক্তের ঋষি ছিলেন মহর্ষি অম্ভৃণের কন্যা ব্রহ্মবিদুষী বাক্। বাক্ ব্রহ্মশক্তিকে স্বীয় আত্মারূপে অনুভব করিয়া বলিয়াছিলেন, “আমিই ব্রহ্মময়ী আদ্যাদেবী ও বিশ্বেশ্বরী।” সাংখ্যায়ন গৃহ্যসূত্রে ‘ভদ্রকালী’ নামটি আছে। হিরণ্য-কেশী গৃহ্যসূত্রে ভবানী দেবীকে যজ্ঞাহুতি দেওয়ার ব্যবস্থা আছে। উক্ত আরণ্যকের নারায়ণ নারায়ণী নামে উপনিষদে আছে। শক্তি বেদেমূল তাই শক্তির প্রথম চরিত্র ঋগ্বেদস্বরূপা, মধ্যম চরিত্র যজুর্বেদস্বরূপা ও উত্তর চরিত্র সামবেদস্বরূপা। চরিত্রত্রয়ের ছন্দ যথাক্রমে গায়েত্রী, উষ্ণিক্ ও অনুষ্টুপ্। ঋগ্বেদের মতে উক্ত ছন্দত্রয়-দ্বারা মন্ত্রপাঠে যথাক্রমে ব্রহ্মতেজ-লাভ, আয়ু-বৃদ্ধি ও পরমানন্দ প্রপ্তি হয়। তাই বৈদিক ধর্ম পবিত্র বেদের জ্ঞান অর্জন করা দরকার। এখানে শক্তি, রমণীয় পত্নী ও রতিশক্তি, ঐশ্বর্য ও দানশক্তি এসব অল্প তপস্যার ফল নয়। অবিচার, অনাচার ও দুর্নীতির রাহুগ্রাস থেকে আমাদের রক্ষা করতে পারে দু’টি শক্তি, একটি সত্যাশ্রয় জ্ঞান এবং অপরটি ন্যায়ধর্ম। সত্য ও ন্যায়ের সন্ধান লাভ করতে হলে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে সে পথ শিক্ষার, যার মাধ্যমে আত্মোৎকর্ষ লাভ করা যায়।

                          ঈশ্বর ও ব্রহ্মঃ
                      ধর্মদর্শন ও সাধনাঃ

"ওম্।। ন ত্বাবাং অন্যো দিব্যো ন পার্থিবো ন জাতো ন জনিষ্যতে অশ্বায়ন্তো মঘবন্নিন্দ্র বাজিনো গব্যন্তস্তা হবামহে।।" (সাম উত্তরাঃ ৬৮১)

অর্থ অনুবাদঃ— হে পরমেশ্বর! (ত্বাবান) অাপনার সমক্ষ এই বিশ্বব্রহ্মাণ্ডে (অন্যঃ) আর অন্য কেহই (দিব্যঃ ন) দিব্য গুন কর্ম স্বভাব যুক্ত নেই (ন পার্থিবঃ) এবং অন্য কোন পার্থিব শক্তি, (নুজাতঃ) না তো হয়েছে, (ন জনিষ্যতে) অার না তো ভবিষ্যতে হবে। হে (মঘবন) ঐশ্বর্যশালী পরমেশ্বর! (বাজিনঃ) অাপনার বল শক্তি পরাক্রম দ্বারা (অশ্বায়ন্তঃ) মনোবলকে তীব্র শক্তিশালী করবার জন্য (গব্যন্তঃ) অভ্যান্তরীন বল বীর্য পরাক্রমকে অাত্ম জ্ঞানের সঙ্গে (ত্বা) কেবল মাত্র অাপনাকেই (হবামহে) প্রাপ্তির জন্য প্রার্থনা উপসনাদি করিতেছি।

                          শক্তি মানে কি?

শক্তি— (বিশেষ্য পদ) বল, সামর্থ্য, ক্ষমতা, (প্রাণশক্তি, শরীরের শক্তি), স্ত্রী দেবতা, দুর্গা।
তটস্থা শক্তি দর্শনে ভগবানের জীব-সৃষ্টিকারী শক্তি, জীব-শক্তি। শক্তি (শক্ল শক্তৌ) এই ধাতু হতে 'শক্তি' শব্দ সিদ্ধ হয়।
     'য়ঃ সর্বং জগৎ কর্ত্তুং শক্লোতি স শক্তিঃ'
অর্থাৎ যিনি সকল জগতের রচনায় সমর্থ, সেই পরমেশ্বরের নাম 'শক্তি'। অর্থাৎ ঈশ্বরেরই একটা নাম শক্তি। শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল একরূপ থেকে অপর এক বা একাধিক।রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।

এখানে ঈশ্বর নিরাকার পরমাত্মা পরমব্রহ্ম, তিনি মহা শক্তি, তিনি প্রকৃতির শক্তি। মূলত শক্তিই হলেন ঈশ্বর।

ঈশ্বরকে জীবাত্মা বলা হয় কেন?
ঈশ্বর যখন নিজেই জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন, তখন তাকে জীবাত্মা বলা হয়।

                                  ঈশ্বর

যঃ প্রাণতো নিনিষতো মহিত্বৈক ইদ্রাজা জগতো বভূব।
য ঈশে অস্য দ্বিপদশ্চতুষ্পদঃ কস্মৈ দেবায় হবিষা বিধেম।।
                (যজুর্বেদ, ২৩/৩)

অনুবাদঃ— নিজের মহিমাবলে যিনি চেতন ও জড় জগতের রাজা, যিনি দ্বিপদ ও চতুষ্পদ প্রাণীর উপর শাসন করিতেছেন, সেই আনন্দ স্বরুপ পরমাত্মাকে আমরা মনের দ্বারা উপাসনা করি।

শক্তির উপাসনা না থাকলে জগতে ন্যায়, ধর্ম কিছুই থাকে না। এমন কি সংসারের কথা ছেড়ে দিলে শক্তিহীনের দ্বারা আত্মজ্ঞান লাভ হয় না। 

                        ব্রহ্মশক্তি মূলত কি?

ব্রহ্ম অনির্বচনীয় শক্তি পরমাত্মা। যে ব্রহ্মের ওপর নির্ভরশীল। তিনি সেই ব্রহ্মশক্তি। ব্রহ্মের ওপর আধারিত যে সেই ব্রহ্মশক্তি। মায়া আরেকটি বস্তু কিন্তু তার পৃথক সত্তা নেই, মায়াই সবকিছু করছে। জগৎটাকেই ভ্রম বলা হচ্ছে। যেমন— শক্তি ব্রহ্ম ছাড়া নেই, ব্রহ্ম শক্তি ছাড়া নেই। তাই আমরা বলি ব্রহ্ম ও শক্তি অভেদ অর্থাৎ তাঁরা ভিন্ন নন। জগৎটা সত্য, ব্রহ্ম রূপে সত্য। সত্যে সত্য প্রতিষ্ঠা, তাই বলা হয়— ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যাঁকে মা বলছি তিনিই দেবী তিনিই ঈশ্বর, যাঁকে দেবীঈশ্বর বলছি তিনিই মা। কিছু কিছু ভেদ থাকলেও সত্ত্বা একই। তাই  ঈশ্বরের শক্তি রূপ তিনি হলেন পরমসত্ত্বা, তিনিই মহাশক্তি, তিনিই প্রকৃতির জগৎ শক্তি। মূলত শক্তিই হলেন ঈশ্বর পরমসত্ত্বা।

                      চিন্তারশক্তি মূলত কি?

চিন্তারশক্তি হইতেই সর্বাপেক্ষা বেশি শক্তি পাওয়া যায়। বস্তু যত সূক্ষ্ম, ইহার শক্তিও ততই বেশি। চিন্তার নীরব শক্তি দূরের মানুষকেও প্রভাবিত করে, কারণ মন এক, আবার বহু। জগৎ যেন একটি মাকড়সার জাল, মনগুলি যেন মাকড়সা। এই জগৎ সর্বব্যাপী এক অখণ্ড সত্তারই প্রকার। ইন্দ্রিয়গুলির মধ্য দিয়া দৃষ্ট সেই সত্তা এই জগৎ ইহাই মায়া।

                    পরব্রহ্ম এক ও অদ্বিতীয়

ওঁ ইন্দ্রং মিত্রং বরুণমগ্নি-মাহু রথো দিব্যঃ স সুপর্ণো গরুত্মান্।
একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, অগ্নিং যমং মাতরিশ্বানমাহুঃ।।
               (ঋগ্বেদ, ১/১৬৪/৪৬)

অনুবাদঃ— সেই সদ্বস্তু অর্থাৎ পরব্রহ্ম এক ও অদ্বিতীয়। কিন্তু জ্ঞানীগণ তাঁহাকে ইন্দ্র, মিত্র, বরুণ, অগ্নি, দিব্য (সূর্য্য), সুপর্ণ, গরুড়, যম, বায়ু ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করিয়া থাকেন।

                    পরমাত্মা এক ও অদ্বিতীয়

ন দ্বিতীয়ো ন তৃতীয়শ্চতুর্থো নাপুচ্যতে।
ন পঞ্চমো ন ষষ্ঠঃ সপ্তমো নাপুচ্যতে।
নাষ্টমো ন নবমো দশমো নাপুচ্যতে।
য এতং দেবমেক বৃতং বেদ।।
              (অথর্ববেদ, ১৩/৪/২)

অনুবাদঃ— পরমাত্মা এক, তিনি ছাড়া কেহই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম বা দশম ঈশ্বর বলিয়া অভিহিত হয় না। যিনি তাঁহাকে শুধু এক বলিয়া জানেন তিনিই তাঁহাকে প্রাপ্ত হন।

এখানে ঈশ্বর নিরাকার হোক বা সাকার হোক সবাইকে সত্যিকারের গায়ত্রী মন্ত্রে দীক্ষিত হতে হবে এবং শক্তির উপাসনা করতে হবে। যা বৈদিক মতে ছিল তা ভবিষ্যতেও করতে হবে।

                    ওঁ শান্তি! ওঁ শান্তি! ওঁ শান্তি!

জয় শ্রীরাম
জয় শ্রীকৃষ্ণ
জয় মাদুর্গা
হর হর মহাদেব

                        শ্রী বাবলু মালাকার
                    (সনাতন ধর্মের প্রচারক)



Post a Comment

0 Comments