Bablu Malakar

पवित्र वेद धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते

জন্ম, মৃত্যু, বিবাহ সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে


ধার্মিক হিন্দুধর্ম বা প্রাত্যহিক নৈতিকতা কর্ম ও হিন্দুধর্মের বিবাহ সংস্কার ইত্যাদি সামাজিক নিয়মকে কেন্দ্র করে গড়ে ওঠা বিষয় সবটা পবিত্র বেদ গ্রন্থ মাধ্যমে দেখেনিন বিষয়টা—

                     জন্ম ও পুনর্জন্ম

সূর্য্যং চক্ষুর্গচ্ছতু বাতমাত্মা দ্যাং চ গচ্ছ পৃথিবীং চ ধর্মণা ।
অপো বা গচ্ছ যদি তত্রতে হিতমোষধীষু প্রতিতিষ্ঠা শরীরৈঃ ।।
                  (ঋগ্বেদ, ১০/১৬/০)

অনুবাদঃ- চক্ষু সূর্য্যলোকে অর্থাৎ তেজপুঞ্জে চলিয়া যাউক এবং আত্মা বায়ুতে চলিয়া যাউক। স্বকৃত-ধর্মানুসারে দ্যুলোক ও পৃথ্বীলোকের জলে কিংবা কল্যাণকর হইলে ওষধিতেও শরীর গ্রহণ করিয়া অবস্থান কর।

অপানতি প্রাণতি পুরুষো গর্ভে অন্তরা ।
যদাত্বংপ্রাণ জিন্বস্যথ স জায়তে পুনঃ ।।
               (অথর্ববেদ, ১১/৪/৬)

অনুবাদঃ- মনুষ্য গর্ভের মধ্যে শ্বাস গ্রহণ করে ও প্রশ্বাস ত্যাগ করে। হে প্রাণ ! যখন তুমি প্রেরণা দান কর তখনই সে পুনর্জন্ম গ্রহণ করে।

                    বিবাহ ও মিলন

ব্রহ্মচর্য্যেণ কন্যা যুবানং বিন্দতে পতিম্ । 
অনড্ বান্ ব্রহ্মচর্য্যেণাশ্বো ঘাসং জিহীর্ষতি ।।
              (অথর্ববেদ, ১১/৫/১৮)

অনুবাদঃ- ব্রহ্মচর্য্য অবলম্বন করিবার পর কুমারী কন্যা যুবা পতবকে লাভ করিবে। বলবান্ ও বুদ্ধিমান্ ব্যক্তিই ভোগ্য পদার্থকে সম্যক্ ভোগ করিতে পারে।

                       আমি ও তুমি

যদগ্নে স্যামহং ত্বং, ত্বং বা ঘাস্যা অহম্ । 
স্যুষ্টে সত্যা ইহাশিষঃ ।। 
                (ঋগ্বেদ, ৮/৪৪/২৩)

অনুবাদঃ- হে প্রকাশ  স্বরূপ পরমাত্মন্ ! যখন আমি তুমি হইয়া যাই বা তুমি আমি হইয়া যাও, তখনই এ সংসারে তোমার সব করুণা সার্থক হয়।

ওঁ শান্তি! ওঁ শান্তি! ওঁ শান্তি!

জয় শ্রীরাম
জয় শ্রীকৃষ্ণ
হর হর মহাদেব  

                     শ্রী বাবলু মালাকার
         (সনাতন ধর্মের প্রচারক, বাংলাদেশ)

Post a Comment

0 Comments